২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশাখী উৎসব

বৈশাখের গান আর দেশিয় নাচে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা উদযাপন করলো বাংলা নববর্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 08:15 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার দ্বীপ প্রদেশ সারাওয়াকের ইউনিমাসে এ আয়োজন করে ‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সারাওয়াক’ (বাসাস)।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ সিফাত উল্লাহ তুহিনের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণিমা হোসাইন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিমাসের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফাদিল আব্দুল রহমান।

তিনি বলেন, “বাংলাদেশি কালচার দেখে সত্যিই আমি মুগ্ধ। বাংলাদেশি কালচারের এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখন থেকে ইউনিমাসে প্রতি বছর চলবে।”

অনুষ্ঠান প্রাঙ্গণ রঙ্গিন বর্ণমালা, ডাক-ঢোল, তবলা, একতারা, ঘুড়ি, মাছ, বেলুন ও নানা ধরনের আলপনাসহ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির নানা জিনিস দিয়ে সাজানো হয়। বাংলাদেশকে সারাওয়াকবাসির কাছে পরিচয় করিয়ে দিতে দেখানো হয় ‘বিউটিফুল বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র।

ছেলেরা পাঞ্জাবি-পায়জামা ও মেয়েরা শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেন। অনেক বিদেশি ছেলে-মেয়েদেরও দেখা যায় পাঞ্জাবি-পায়জামা এবং শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউনিমাসের এর আন্তর্জাতিক বিভাগের প্রধান আবাং ইকসান আবাং উসমান, প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ শহিদুল ইসলাম, মোহাম্মাদ বদরুল মুনির,   কুচিং বাংলাদেশ কমিউনিটির নেতা গোলাম গাউস, সারাওয়াক বাংলাদেশ কমিউনিটি নেতা আলিউর রহমান আলো, বাসাসের সাধারণ সম্পাদক রিমন ইকবাল, নুরুজ্জামান রাভীন, ফজলুল হাসান সানি, নাজমুস সাকিবসহ সারাওয়াক এর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!