নিউ ইয়র্কে তিশা, সজল, পিয়ার হাতে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’
প্রবাসীদের উচ্ছ্বল উপস্থিতিতে জমকালো আয়োজনে নিউ ইয়র্কে শেষ হলো ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসর।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
নিউইয়র্কে সেরা অভিনেতা হিসেবে সজল নূরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির নেতা আইনজীবী মঈন চৌধুরী।
অভিনেতা সাজু খাদেম এবং চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসের অনবদ্য উপস্থাপনায় সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে মধ্যরাত পর্যন্ত। অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নাচ, গান ও ফ্যাশন শো।
নিউইয়র্কে সেরা অভিনেত্রী হিসেবে পিয়া বিপাশাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন নূরুল আজিম। ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এছাড়া নৃত্য পরিবেশন করেন নাদিয়া, সজল ও পিয়া বিপাশা। ফ্যাশন শোতে অংশ নেয় মাজেদ ডিজায়ার। এছাড়া বেশ কয়েকজন ক্ষুদে নৃত্যশিল্পীর পরিবেশনা ছিল অনুষ্ঠানে।
এর আগে গত ১৭ এপ্রিল প্রথম পর্ব অনুষ্ঠিত হয় নিউজার্সির আটলান্টিক সিটির শেরাটন কনভেনশন সেন্টার হোটেলে।
নিউইয়র্কে ঢালিউড নিউইয়র্কে অনুষ্ঠানে প্রবাসীরা। ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সামনের বছরের ১৮তম আসর মধ্যপ্রাচ্যের সবচেয়ে খোলামেলা সিটি দুবাইতে বসবে বলে হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলম দেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
