২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ক্রিকেট লীগে বাংলাদেশি ক্লাবের জয়

ফ্রান্সে জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট ক্লাব ‘প্যারিস নাইট রাইডার্স’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তাহির, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 06:15 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

স্থানীয় সময় শনিবার প্যারিসে গ্রিনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় দলটি। এ জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসে তারা।

প্রথমে ব্যাট করে গ্রিনি ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে। গ্রিনির পক্ষে আসিফ সর্বোচ্চ ৩৬ রান করেন।

প্যারিস নাইট রাইডার্সের মকবুল হোসাইন ৩টি, জুবাইদ আহমেদ ২টি এবং সরওয়ার জুম্মন ও হাবিব রিগান একটি করে উইকেট পান।

জবাবে প্যারিস নাইট রাইডার্স ১৫ ওভার ৩ বলে ৫ উইকেটে জয় পেয়ে যায়।

দলের পক্ষে ফোরকান উদ্দিন করেন ৫১ রান ও অলরাউন্ডার জুবাইদ আহমেদ খেলেন ১২ বলে ৩০ রানের ইনিংস।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জোবায়েদ জানান, তারা গ্রিনি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জিতে নতুন দিগন্ত সূচনা করতে চান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!