ওহাইওতে বৈশাখী উৎসব ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা
বাংলা নববর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা।
আগামী ১২ মে অঙ্গরাজ্যটির রাজধানী কলম্বাসে সেন্টেনিয়াল হাই স্কুল ১৪৪১ বেথেল রোডে এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ওহাইও’।
আয়োজক সংগঠনের সভাপতি ফয়সাল আরাফাত ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি জানান, এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, পোশাক-খাবারের স্টলসহ থাকবে কলম্বাস ও এর আশপাশের শহর ক্লিভল্যান্ড, ডেটনের স্থানীয় শিল্পীদের গান ও নাচ।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে: আব্দুল্লাহ মিলু – সহ সভাপতি - ৬১৪-৫১৬-৭১৩৫, লিপিকা দাস ৬১৪-৮১৫-৭৮৯৯, ইমরান নূর ৬১৪-৪৯৩-৮৬১৩, ইয়াসিন আহমেদ ২৪০-৪১৩-৮৯০৮, মনিরুল ইসলাম মনি ৬১৪-৭১৭-৫১৮৬, ফয়সাল আরাফাত ৬১৪-৪৯০-৫২১৪।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
