২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ‘গার্লস ইন আইসিটি ডে’ সভায় বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নারীবিষয়ক আন্তর্জাতিক দিবস ‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’ উপলক্ষে মালয়েশিয়ায় আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2018, 04:45 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

স্থানীয় সময় শুক্রবার সকালে ‘বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’ (বিডিওএসএন) এর উদ্যোগে  মালয়েশিয়ার ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাড়াও এতে মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার শিক্ষার্থী, শিক্ষক ও আলোচকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মুরাদ আহমেদ।

প্রধান অতিথির ভাষণে তিনি বিশ্বের মেয়েদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও কুশলী হওয়ার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন গুগল অ্যাডওয়ার্ডস অনলাইন বিশেষজ্ঞ মাহফুজা কানন মারিয়াম, গ্রামীণ ফোনের রাজশাহী অঞ্চলের হেড অব ডাটা এবং বিডিওএসএনের গার্লস ইন আইসিটির সমন্বয়কারী কানিজ ফাতেমা, বিডিওএসএনের বহিঃবিশ্বের সমন্বয়ক পাভেল সারওয়ার ও কলেজের আন্তর্জাতিক ছাত্র প্রশিক্ষণের কর্মকর্তা আবদুল মুরাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!