সিঙ্গাপুরে পহেলা বৈশাখ উদযাপিত
সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়েছে।
রোববার সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন ‘বাংলাদেশ হাউজ’ প্রাঙ্গণে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।
এ সময় রাষ্ট্রদূত মো.মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তানজিনা বিনতে আলমগীর অতিথিদের বাংলাদেশ হাউজে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতি, দেশের গান ও জাগরণী গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
এছাড়া অতিথিদের জন্য নববর্ষের উপহার হিসেবে কাঁচের চুড়ি, তালপাতা নির্মিত হাতপাখা, মাটির গহনা ও অনান্য সামগ্রী বিতরণ করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
