দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের বর্ষবরণ
দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নতুন বছরকে বরণ করতে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সিউলের ইথেওনের নক্সাপিয়ংয়ে মেলা উপলক্ষে অনুষ্ঠিত নানা আয়োজন পরিচালনা করেন দূতাবাস কর্মকর্তা বুলবুল আহমেদ।
সকালে দূতাবাসের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। দূতাবাসের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নোকসাপিয়ং মোড়ে শেষ হয়।
অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন চৈতী, হ্রদি ও তানিসা। এছাড়া অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম, প্রথম সচিব জাহিদ ইসলাম ভূঁইয়া, বুলবুল আহমেদ, আশুতোষ অধিকারী, ম্যাক্সিম চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। চটপটি-ফুচকার সঙ্গে জিলাপি, ঝালমুড়ি, ইলিশ, পান্তা ভাত,আলু ভর্তা,কালিজিরা ভর্তাসহ বেশ কয়েক পদের ভর্তা ছিলো খাবার তালিকায়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম সমাপনী বক্তব্য বলেন, “দেশীয় সংস্কৃতির লালন, নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে এ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে দূতাবাস প্রতি বছর বৈশাখের আয়োজন করে থাকে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
