২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’র বৈশাখী মেলা

ফ্রান্সে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ আব্দুল মুহিব, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 11:18 AM

Updated : 11 Oct 2022, 12:17 PM

শনিবার প্যারিসের রিপাবলিক চত্বরে আয়োজন করা হয় এ বৈশাখী মেলার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হুসেন। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম।

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিলো বৈশাখী র‌্যালি, সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, পিঠা উৎসব, নাচ, নারীদের বালিশ বদল, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত মামুন, আখি আলমগীর, মমো, পার্থ প্রথিম বাপ্পী, সাকিবসহ প্রবাসী শিল্পীরা। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের স্টল বসে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!