২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ উদযাপন

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোবারক হোসেন ভুঁইয়া, সৌদি আরবের জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 11:06 AM

Updated : 11 Oct 2022, 12:17 PM

শনিবার কনস্যুলেট প্রাঙ্গণে ‘আসুন বাংলা সংস্কৃতিকে লালন করি’- এ স্লোগানকে সামনে রেখে সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় কর্মসূচি অনুসরণে দিনটি উদযাপন করা হয়।

সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এর ঐতিহ্য বাঙালি সাংস্কৃতি লালনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

সাবরিনা নাহরিন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এ পর্বে লাঠি নাচ ও পান্তা ভোজের আয়োজন করা হয়।

বিকালে সাবরিনা নাহরিন পিঠা পার্বন পর্বের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেলের একটি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি শাখার দুটি স্টল অংশ নেয়।

এরপর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে বাউল গান, কবিতা পাঠ, সাহিত্য সম্ভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সন্ধ্যায় কনস্যুলেট ভবনে আলোকসজ্জা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!