২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসী নারী উদ্যোক্তাদের বৈশাখ উদযাপন

যুক্তরাষ্ট্রে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী অনুষ্ঠান করেছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন অ্যাব্রোড’ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 08:16 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এতে নানা সাংস্কৃতিক আয়োজনে উপস্থাপনা করেন ফারজানা ববি ও সালমা চৌধুরী।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন অনলাইন শপ ‘আলিবাস’ এর প্রতিষ্ঠাতা নাহিদ সাবিহা খানম, ফারজানা ববি, ফটোগ্রাফার মোহাম্মদ এফ. আমির, জিনিস আর্ট এর প্রতিষ্ঠাতা ইসরাত নূর, লুবনা’স কেক পার্লারের প্রতিষ্ঠাতা লুবনা মাজেদা সায়ীদ, গ্ল্যামফেইস, মেকআপ বাই হেনা’র মেকআপ আর্টিস্ট হেনা মুয়া, সবুজপাতার প্রতিষ্ঠাতা মনিরা সুলতানা মুনিয়া, এটোমি’র যুক্তরাষ্ট্র গ্রাহক ফারজানা ববি ও সুরছন্দ সাংস্কৃতিক সংগঠনের মালিক এমদাদুল হক।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত ও আঞ্চলিক গানের মধ্যে দিয়ে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান।

আলোচনা সভায় বক্তব্য দেন আয়োজকদের ক্রিয়েটর ও অ্যাডমিন নাহিদ সাবিহা খানম, ফারজানা ববি, মালিহা চৌধুরী, শাহনাজ আয়েশা, মনিরা সুলতানা মুনিয়া, হেনা মুয়া, ইসরাত নূর ও লুবনা মাজেদা সায়ীদ।

‘আজকের বৈশাখী সুন্দর মুখ’ প্রতিযোগিতায় বিজয়ী হন ফারহানা হক। ‘বাটারফ্লাই কুইন্স লঞ্জ’ গ্রুপের ‘বৈশাখী সাজে সেরা ছবি’ প্রতিযোগিতার বিজয়ী হন ফারজানা ববি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!