জর্জিয়ায় বাংলাদেশ সমিতির সাধারণ সভা
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী সংগঠন ‘জর্জিয়া বাংলাদেশ সমিতির’ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার অঙ্গরাজ্যটির আটলান্টার ব্রিট রোডসের লাকি সোলস পার্ক মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি জাহাঙ্গীর হোসেন।
সংগঠনটির কমিটি নির্ধারিত দুই বছরের মেয়াদ শেষে অতিরিক্ত আরও দুই বছরেরও বেশি সময় পেরুনোর পর অনুষ্ঠিত এ সভায় নতুন কমিটি তৈরি করতে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন মশিউর রহমান চৌধুরী। নির্বাচিত অপর চার নির্বাচন কমিশনার হলেন- শাকুর মিন্টু, মোহাম্মদ মামুন শরীফ, ইলা চন্দ ও মোহাম্মদ ওয়াসি উদ্দিন।
সভায় আরও বক্তব্য দেন- জসিম উদ্দিন, ডিউক খান, মশিউর রহমান চৌধুরী, খন্দকার আসাদ, আরেফীন বাবুল, নাহিদুল খান সাহেল, সলিম উল্লাহ্সলি, আরিফ আহমেদ, হুমায়ুন কবির কাওসার, মাহমুদ রহমান, ইলা চন্দ, মোহন জব্বার, উত্তম দে, এ এইচ রাসেল, নজরুল ইসলাম, খান মাসুদুর রহমান, মামুন শরীফ, শেখ জামাল, কাজী আনোয়ার রিয়েলটর, রহমান আজাদ, শহিদুল ইসলাম ঠান্ডু, বেলাল, মহিন উদ্দিন দুলাল, মাহবুব আলম সাগর, সৈকত প্রধান, অভিষেক শ্যাম, রুবন ও রাহী।
কার্যকরী কমিটির পক্ষে বক্তব্য দেন সহ সভাপতি মিনহাজুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সজল ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
