২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশিদের মৃত্যু

কুয়েতে পাঁচ দিনের ব্যবধানে তিন প্রবাসী বাংলাদেশি হৃদরোগে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 03:27 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

গত ৪ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এ শ্রমিকদের মারা যাওয়ার খবরে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আব্দুল লতিফ খাঁনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

৪ এপ্রিল মারা যান কুয়েতের জাহরা এলাকায় বসবাসকারী প্রবাসী কামাল হোসেন। তার বাড়ি চাঁদপুর।

৬ এপ্রিল মারা যান বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকায় বসবাসকারী আবুল আহমেদ (৫০)।

তার বাড়ি নোয়াখালী।

সর্বশেষ ৯ এপ্রিল কুয়েতের আল-আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবাসী আব্দুল হক। তার বাড়ি বিক্রমপুর।

কুয়েত প্রবাসীরা জানান, কুয়েতে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বেশিরভাগ মৃত্যু হচ্ছে হৃদরোগ ও মানসিক চাপে।

মৃত্যুর কারণ হিসেবে প্রবাসী জানান- সাত থেকে আট লাখ টাকা খরচ করে কুয়েতে আসা, আসার পর বেকারত্ব, ভিসা জটিলতা, আকামা বা পরিচয়পত্রবিহীন থেকে পুলিশের গ্রেপ্তার আতঙ্ক, দালালদের দৌরাত্ম্য ও দেশে ভিটেমাটি বিক্রি করে আসাসহ ঋণের বোঝার সমস্যায় ভোগেন তারা।

সব আইনি প্রক্রিয়া শেষে তিন প্রবাসীদের লাশ শিগগিরই বাংলাদেশ পাঠানো হবে বলে জানান শ্রম কাউন্সেলর আব্দুল লতিফ খাঁন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!