জর্জিয়ায় বর্ষবরণ ও বৈশাখী মেলা
বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত নতুন বাংলা বছর ১৪২৫ বরণ করে নেওয়ার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’।
আগামী ১৫ এপ্রিল জর্জিয়া অঙ্গরাজ্যের মেট্রো আটলান্টার গুইনেট কাউন্টির বার্কমার হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হবে জানান আয়োজকরা।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আলী মানিক ও সাধারণ সম্পাদক অসীম সাহা জানান, সাংস্কৃতিক পর্বে গান শোনাবেন সঙ্গীতশিল্পী এস আই টুটুল। এছাড়া থাকবে আবৃত্তিকার, সাংস্কৃতিককর্মী ও শিল্পীদের কবিতা, নাচ ও গান।
মুহাম্মদ আলী মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসে নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করে তুলতে আমাদের আয়োজন ‘রঙে রঙে বৈশাখ’। এটি এবার এগারোতম বর্ষে এসে দাঁড়িয়েছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
