২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা

রাশিয়ার ভারোনেজ স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যালচারার প্রোগ্রাম’-এ অংশ নিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.মাহমুদ হাসান, রাশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 02:43 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

৩০ মার্চ শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে ভারোনেজ স্টেট বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর মিখাইল ডিরাপালু এবং বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ডিন রবার্ট আলবার্ট।

এ আয়োজনে অংশ নেয় বাংলাদেশের অর্ধশত শিক্ষার্থী। ছাড়া চীন, মিশর, মরক্কো, সিরিয়া, ইরাক, নাইজেরিয়া, নেপাল, তুর্কিমিনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের অনেক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি, পায়েস, দুধ চিতুই, মতিচূর লাড্ডু, সিঙ্গারা, দই ইত্যাদি পরিবেশন করে। এছাড়া দেশীয় সংস্কৃতির অংশ হিসেবে একতারা, তবলা, রিকশা, নকশী কাঁথা, বাঁশীসহ বিভিন্ন মৃৎশিল্প পণ্যের প্রদর্শনী করে। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতসহ অন্যান্য গান ও নাচ পরিবেশন করে বাংলাদেশি শিক্ষার্থীরা।

বাংলাদেশের খাবার প্রথম স্থান অধিকার করায় রেক্টর ও ডিন বাংলাদেশি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!