নিউ ইয়র্ক সিটি মেয়র পদে মেলিন্ডার পক্ষে সমাবেশ
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মেলিন্ডা ক্যাটজকে নিয়ে সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টারে ‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ফর মেলিন্ডা ক্যাটজ’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুইন্স বরোর প্রেসিডেন্ট ও নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মেলিন্ডা ক্যাটজ বলেন, “অতীতের মতো সামনের দিনগুলোতেও আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি আরও সামনে যেতে চাই একজন বাঙালি-বোন হিসেবে। কারণ, এই কুইন্স সমৃদ্ধি পাচ্ছে আপনাদের মতো নিষ্ঠাবান মানুষদের কায়িক শ্রমে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম, সালেহ আহমেদ, শরাফ সরকার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, এবিএম ওসমান গনি, শাহ নেওয়াজ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী আশরাফ হোসেন নয়ন ও নার্গিস আহমেদ।
সমাবেশ উপস্থাপনায় ছিলেন কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, মূলধারার রাজনীতিক দীলিপ নাথ, ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার ও নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টির রোকেয়া আক্তার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
