২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বইমেলা জুনে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য বইমেলা অনুষ্ঠিত হবে জুনের শেষের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 11:14 AM

Updated : 25 Jul 2022, 08:32 PM

রোববার নিউ জার্সির প্লেইন্সবরো সিটিতে আহ্বায়ক নূরন নবীর বাসায় তার সভাপতিত্বে ২২, ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য এবছরের ‘নিউ ইয়র্ক বইমেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচ্যসূচিতে ছিল বইমেলার সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন, আয়োজক কমিটি গঠন ও তহবিল সংগ্রহ। এর মধ্যে উল্লেখযোগ্য  ছিল ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ সংক্রান্ত সিদ্ধান্ত।

গত দুই বছর মুক্তধারা ফাউন্ডেশন ‘মুক্তধারা সাহিত্য পুরস্কার’ নামে যে পুরস্কার দিয়ে আসছে, তা আগামী পাঁচ বছর (২০১৮-২০২২) নিউ জার্সির ‘জিএফবি গ্রুপ’ দেবে। এ সংক্রান্ত চুক্তিতে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে আহ্বায়ক নূরন নবী ও জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভুঁইয়া স্বাক্ষর করেন। 

বইমেলার আহ্বায়ক নূরননবী বাংলাদেশেরে জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে বলে সভায় জানান।

সদস্য সচিব বিশ্বজিত সাহা বইমেলার সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে এবারে সবচেয়ে বেশিসংখ্যক প্রকাশনা সংস্থা নিউ ইয়র্ক বইমেলায় অংশ নেবে। ইতোমধ্যেই প্রকাশকদের বড় অংশ তাদের বই পাঠিয়ে দিয়েছেন, জানান তিনি।

সভায় প্রস্তাব গৃহীত হয়, আগেই বইয়ের তালিকা প্রকাশ হবে যাতে আগ্রহীরা আগে থেকেই বই কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

সভায় অংশ নেন জিনাত নবী, নীলু ফারুক, নাজনীন হোসেইন, অজন্তা সিদ্দিকী, ফারুক আজম, গোলাম ফারুক ভুঁইয়া, রহিমা করিম, অনিন্দতা কাজী, রেজাউল করিম, কামরুল হাসান, সাব্বির আহমেদ, দলিলুর রহমান, সুমি রহমান, ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, জীবন চৌধুরী, রানু ফেরদৌস, আদনান সৈয়দ, ওবায়দুল্লা মামুন, নাসরিন চৌধুরী, শিরীন বকুল, আবু রায়হান, দিঠি হাসনাৎ, তানভীর রাব্বানী, শুভ রায় ও নসরত শাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!