২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘আটলান্টা সিনিয়র ওয়েলফেয়ার সেন্টার’ পুনর্গঠিত

যুক্তরাষ্ট্রে ‘আটলান্টা সিনিয়র ওয়েলফেয়ার সেন্টার’-এর পরিপূর্ণ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন গিয়াস উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মামুন শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:59 AM

Updated : 11 Oct 2022, 12:16 PM

আগামী ১৫ এপ্রিল রোববার আটলান্টার ৩৯৫৩ প্লিজেন্টডেল রোডে  সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির এক আনুষ্ঠানিক পরিচিতি সভা হবে বলে সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন।      

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে গঠিত অস্থায়ী কমিটিকে পুনর্বিন্যাস করে গত ২৫ মার্চ এক সভার আয়োজন করেন। এ সভায় সকলের সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যের কার্যকরী কমিটি ও ১০ সদস্যের উপদেষ্টা কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

এতে সংগঠনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুন শরীফ। এর আগে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন শাহ্‌নেওয়াজ হোসেন।

নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি শাহ্‌নেয়াজ হোসেন ও আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত প্রধান ও রিজওয়ান আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ঠান্ডু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রাহী, কার্যকরী সদস্য মোহাম্মদ রহমান আজাদ, মোহন জব্বার, ফয়সল এম শেখ, মোসাম্মৎ রহমান কাকলি, খন্দকার ফাতেমা আখতার রুমী ও নাসরিন আখতার তাহিদ।

উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হয়েছেন- প্রধান উপদেষ্টা শাকুর মিন্টু, উপদেষ্টা শামসুল আলম, জসিম উদ্দিন, তওহিদুল সেলিম, সুষমা নার্গিস, ডিউক খান, নাহিদুল খান সাহেল, ইফফাত ভূঁইয়া, রশিদ মালিক ও মোহাম্মদ আজাদ চৌধুরী।

গত বছর জর্জিয়া রাজ্যের প্রবীণ প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে এ সংগঠনটি অস্থায়ী কমিটি গঠনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু করেছিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!