দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত
কর্মদিবস থাকায় দক্ষিণ কোরিয়ায় আগাম বাংলা নববর্ষ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
রোববার সিউলের স্টেশন স্কাই গার্ডেনে এ উপলক্ষে নানা আয়োজন করে ‘বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ইন কোরিয়া’।
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মঞ্চ থেকে বের হয়ে ফ্লাইওভারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রদক্ষিণ করে পুনরায় মঞ্চে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন প্রধান অতিথি রাষ্ট্রদূত আবিদা ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মনীষা ও তামিম।
অনুষ্ঠানে বৈশাখী নাচ পরিবেশন করেন তাবাসসুম কথা, হৃদি, চৈতীসহ আরও অনেকে। গান পরিবেশন করেন শিল্পী আশুতোষ অধিকারী ও সুমি বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন কবি বুলবুল আহমেদ।
এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল সিউল সিটি কর্পোরেশন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
