২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন ডিসিতে স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 10:51 AM

Updated : 11 Oct 2022, 12:16 PM

শনিবার ভার্জিনিয়ার নোভা এনানডেল ক্যাম্পাস অডিটোরিয়ামে এ আয়োজন প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাজনীতিক কেটি ক্রিস্টল, ভিভিয়ান ওয়াটস, ডেভ স্টেগমিয়ের, জেসমিন মোয়াওয়াড ও হান্নাহ আরিঘী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সাস থেকে ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক, ফোবানা ‘উইমেন এম্পাওয়ারমেন্ট কমিটি’র চেয়ারপারসন নাহিদা আলী ডেইজি।

সংগঠনের জেনারেল সেক্রেটারি অ্যান্থনী পিউস গোমেজ ও সাংস্কৃতিক সম্পাদক সম্পা বণিক উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়সল কাদের, শতরুপা বড়ুয়া, অদৃতা জাহাঙ্গীর ও ফারিহা খালেদ।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোররা সমবেত কণ্ঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বদেশপ্রেম বিষয়ক আয়োজন পরিবেশিত হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নাচ ও অণু নাটক পরিবেশন করে বাগডিসি, বর্ণমালা শিক্ষাঙ্গন, বাই (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক) ও একতারা।

অনুষ্ঠানের প্রথম পর্বে দেশাত্মবোধক গানের সাথে নাচ পরিবেশন করে বর্ণমালা শিক্ষাঙ্গনের শিল্পী শ্রাবনী, রুপন্তী, অবন্তিকা, নাজিয়া, অর্পিতা,স্মরণী, মাহি, তানিম, আয়না, মাইশা, রাইশা, মেহেক ও স্বপ্না শর্মা। কোরিওগ্রাফিতে ছিলেন সুমাইয়া আক্তার স্মরণী ও স্বপ্না শর্মা।

এরপর স্বাধীনতাভিত্তিক স্বরচিত কবিতা পাঠ করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ব্রডকাস্টার ও সংবাদ বিশ্লেষক আনিস আহমেদ।

‘একতারা’র শিল্পীদের দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিলো নাচে যুগলবন্দী পরিবেশনা। একতারার এ পর্বে অংশ নেন কণ্ঠশিল্পী এস কে মিলন ও অন্তরা বড়ুয়া। কোরিওগ্রাফিতে ছিলেন মুর্ছনা বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন সারা তানজিন।

বাগডিসি’র শিশুদের নিয়ে ‘কলকাকলি’র পরিবেশনায় অংশ নিয়েছিল অপসরা, ঐশ্বর্য, অধরা, অবন্তি, মাইশা, মেহেক, অদৃজা, অরিত্রি, ফয়সল খালেদ, মরিয়া ও মেহেরান। এ পর্বের সঞ্চালনায় ছিল অদৃতা জাহাঙ্গীর ও ফারিহা খালেদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ পরিবেশনা ছিলো বাগডিসির পরিবেশিত ‘শব্দের যুদ্ধ জয়’। এ বিশেষ পর্বটি সাজানো হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও এম আর আক্তার মুকুলের ‘চরমপত্র’ দিয়ে, যা উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা কাকন বিবি ও ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।

অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন বাগডিসির সাংস্কৃতিক সম্পাদক সম্পা বণিক।

এ বিশেষ পর্বে অংশ নেন কণ্ঠশিল্পী মোহাম্মদ আমিনুর রহমান, অসীম রানা, জুয়েল বড়ুয়া, রবি আলম, নাসের চৌধুরী, মেরিনা রহমান, তনুশ্রী দত্ত, পান্না মুৎসুদ্দি, আফরোজা মান্নান ও সারা লুদমিলা।

হারমোনিয়ামে ছিলেন নাসের চৌধুরী, তবলায় আশীষ বড়ুয়া, বাঁশীতে মোহাম্মদ মজিদ, গিটারে সেলিম মাহফুজ, মন্দিরায় জয় বড়ুয়া ও কিবোর্ডে সৌমিক।

‘চরমপত্র’ পাঠে ছিলেন সম্পা বণিক, উপস্থাপনায় সরকার কবীর উদ্দিন। মঞ্চসজ্জা পরিকল্পনা ও প্রতিকী বেতার যন্ত্র প্রস্তুতিতে ছিলেন হারুনুর রশীদ, প্রস্তুতি সহযোগিতায় আবু সরকার।

বাই-এর স্বাধীনতাভিত্তিক ভিন্নধর্মী অণু নাটক ‘বীরাঙ্গনার গল্প গাঁথা’য় অভিনয় করেছেন খুকী, ছুটি ও মিজানুর রহমান খান।

এছাড়াও বাগডিসি’র পক্ষ থেকে অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ ও ওয়াশিংটন প্রবাসী মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’ দেওয়া হয় রউফ মোহাম্মদ আব্দুর সরকার, আব্দুল গফুর, তৌহিদুর রহমান, জিয়াউদ্দীন খান ও কালাচাঁদ সরকার। সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও বাগডিসি’র সভাপতি মোহাম্মদ আলমগীর।

আজীবন সম্মাননা পেয়েছেন ই-লার্নিং-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা বদরুল হুদা খান ও সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’ সংগঠনকে। এ সম্মাননা তুলে দেন ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক ও বাগডিসি’র সভাপতি মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানের অতিথি শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!