২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাংলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:28 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

স্থানীয় সময় রোববার সিডনিতে স্কুলটির প্রাঙ্গনে ‘ফলাফল যাই হোক, বিজয়ী সবাই’ এ শ্লোগানে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।

এতে দৌড়, দড়ি লাফ, বল কিকিং, ছবি আঁকা ও স্মৃতিশক্তি পরীক্ষা ইত্যাদি বিষয়ে বয়সভিত্তিক শাখায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার দেন স্কুলের সভাপতি আবদুল জলিল, অধ্যক্ষ রোকেয়া আহমেদ ও অভিভাবক সন্ধ্যা খান।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক, কমিনিটি নেতা-কর্মী ও স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!