আরব আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভা
সংযুক্ত আরব আমিরারের রাস আল খাইমাহে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় সময় শুক্রবার রাতে রাস আল খাইমাহ গ্র্যান্ড হলে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ সাল বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা’ শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জয়নুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এম এ মুছা।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সোলায়মান, রাউজানের প্যানেল মেয়র বশির উদ্দীন খান, বঙ্গবন্ধু পরিষদ আজমান কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী, আব্দুল জব্বার সোহেল, আকতার হোসেন ও সাইফুল আলম।
প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, “আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আজ থেকে দশ বছর আগে শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন তাহলে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো।”
এর আগে স্থানীয় সময় বুধবার আবুধাবির আল আইনে হিলটন হোটেলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী।
বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বশির উদ্দিন খান, শেখ ফরিদ, শফিক, সেলিম চৌধুরি, আলতাফ হোসেন, মো. আয়ুব, আবদুল কাদের সিদ্দিকী, উত্তম হাওলাদার, আবদুল্লা মামুন সৈম, মো. রফিক, আকতার হোসেন বাদল, আবদুল গফুর ও আবদুল হক।
এছাড়া আবুধাবির মোসাফফাহ অঞ্চলে প্রবাসী রাউজানবাসীদের দেওয়া এক সংবর্ধনা সভাও অংশ নেন এ বি এম ফজলে করিম চৌধুরী।
নূর মোহাম্মদের সভাপতিত্বে ও আজিম শিকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইফতেখার হোসেন বাবুল।
বক্তব্য দেন ইউনুস গনি চৌধুরী, সেলিম উদ্দিন, রাউজানের প্যানেল মেয়র বশীর উদ্দিন খান, জাহাঙ্গীর আলম সেলিম কাজী ইকবাল ও আবু ইউসুফ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
