দুবাইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সভা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুবাই ও উত্তর আমিরাত শাখা।
স্থানীয় সময় শনিবার রাতে দুবাইয়ে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ আলীর সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর।
এতে আয়োজক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।
তিনি বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নৌকার পক্ষে কাজ করে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে, দলের স্বার্থে আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করতে হবে।”
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহমুদুল ইসলাম মুন্না।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক, উপদেষ্টা নুরুল আবছার, নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন ও কবি আব্দুস সামাদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
