২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি এক সবজি দোকানিকে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 11:52 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

নিহত আজিজুল তালুকদার (৪০) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়মের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দেশেই থাকেন।  

‍স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা দুই ভাই মিলে একসঙ্গে ওই দোকান চালাতেন। তার সামনেই আজিজকে গুলি করে হত্যা করা হয়।   

“সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি আর ফল নিয়ে যেতে চায়। আমার ভাই বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায়। পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পর পর পাঁচটা গুলি করে।”

এতে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে। তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিজুল তালুকদারের মরদেহ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

“নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!