২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি শিক্ষার্থী মুশরাতের দ্রুত আরোগ্য ও গ্রেপ্তার হওয়া চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিউ ইয়র্ক প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 11:41 AM

Updated : 19 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে গত ২৬ মার্চ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত  হনকলেজ ছাত্রী মুশরাত হক। বর্তমানে তিনি স্থানীয় কর্নেল হাসপাতালের আইসিইউতে কোমায় রয়েছেন।

নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপনের নেতৃত্বে ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় প্রথমে দুর্ঘটনাস্থল ১৬৭ স্ট্রিট ও হিলসাইড এভিনিউতে এবং পরে স্থানীয় স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে দোষী গাড়ি চালকের শাস্তি দাবি করা হয় ও সড়ক দুর্ঘটনা রোধে হিলসাইড এভিনিউতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়। এ সময় আহত মুশরাত হকের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো.বেলাল।

মানববন্ধনে অংশ নেন নিসচা উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ বি এম ওসমান গনি, মনির হোসেন, আমজাদ হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক খোন্দকার রেজাউল করিম, ফখরুল ইসলাম দেলোয়ার, রুবাইয়া রহমান, নিসচা সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মির্জা সাইফুল ইসলাম, সাইদুল আজম শোহন, হাসিনা বিনতে রহমান শিমু, শোভন রায় চৌধুরী, শিবলী নোমানী, আলম মিয়া ও অলিভ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!