২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 10:56 AM

Updated : 19 Aug 2022, 01:51 PM

নহত রাজু (২২) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো.কুদ্দুস মিয়ার বড় ছেলে।

স্থানীয় সময় রোববার দুপুরে রিয়াদ থেকে কোম্পানির কাজে মক্কা যাওয়ার পথে আলকাশিরিয়া নামক স্থানে গাড়ি উল্টে গেলে রাজু নিহত হন। বর্তমানে তার মরদেহ আলকাশিরিয়া হাসপাতালের মর্গে রয়েছে। 

নিহত রাজুর বন্ধু ফকির আল আমিন জানান, নয় মাস আগে এসে রিয়াদে কেসিআর কোম্পানিতে কাজ শুরু করেন রাজু। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!