কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস
মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা।
স্থানীয় সময় শনিবার দুপুরে দেশটির গুয়াংজু শহরের চোসান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশ নেন চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি, চোসান ইউনিভার্সিটি ও গুয়াংজু ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (জিআইএসটি) এর বাংলাদেশি শিক্ষার্থীরা।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরুর পর সভা সঞ্চালনা করেন চোসান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের পিএইচডি গবেষক আমিনুল হক।
সভায় চোসান ইউনিভার্সিটির স্মাতকোত্তর শিক্ষার্থী আহমেদ সামসুদ্দিন খোকন মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
তিনি প্রবাসে বাংলাদেশিদের স্বতন্ত্র পরিচয় তৈরি করার উপর জোর দেন।
গুয়াংজু ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক ও মুক্তিযোদ্ধা সন্তান সামসুদ্দিন আহমেদ হাসনাত মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন।
তিনি মেধার দিক থেকে বাংলাদেশিদের এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির স্মাতক গোলাম হাফিস শওকত।
চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে পিএইচডি গবেষক মো. সাইফুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
