মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সংবর্ধনা সভা
মালয়েশিয়া সফররত ব্রাক্ষণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া প্রবাসীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালালামপুরে চেরাসের রেস্টুরেন্ট খোন্থাইয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাহাদ উজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন।
সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি সাইদুর রহমান সরকার, সহ সভাপতি আশফাকুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান রাজু, ফোরকান আহমেদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুরাদ খান, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাদৎ, ফরহাদ, লেলিন ও বাবলু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
