২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

‘প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’ থেকে সাংবাদিকতা বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন প্রবাসীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 11:28 AM

Updated : 19 Aug 2022, 01:51 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’-এর সহায়তায় পিআইবি দেশে প্রথমবারের মতো অনলাইনে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণমূলক কোর্স চালু করেছে গত বছরের অক্টোবর থেকে। প্রথম কোর্সটি শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি।

পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান বলেন, “আগামী ১৪এপ্রিল থেকে আবারও শুরু হচ্ছে সাংবাদিকতা বিষয়ক তিন মাস মেয়াদী তিনটি কোর্স- অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম, অনলাইন সার্টিফিকেট কোর্স অন টেলিভিশন জার্নালিজম ও অনলাইন সার্টিফিকেট কোর্স অন ইনভেস্টিগেশন জার্নালিজম। পহেলা মে থেকে শুরু হবে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কোর্স- অনলাইন সার্টিফিকেট কোর্স অন ডেভেলপমেন্ট জার্নালিজম।”

কোর্সগুলোতে দেশের পাশাপাশি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে আগ্রহী প্রবাসীরা অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

প্রবাসী সাংবাদিক যারা অনলাইনে এই প্রশিক্ষণ নিতে চান, তারা রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: pib.muktopaath.gov.bd

এছাড়া এ বিষয়ে নিয়মিত আপডেট পেতে যুক্ত হতে পারেন পিআইবি’র অনলাইন প্রশিক্ষণ বিষয়ক এই ফেসবুক পেইজের সাথে https://www.facebook.com/groups/pib.gov.bd/

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!