‘কুইন্স কাউন্টি ইয়ং ডেমোক্র্যাট’ কমিটিতে বাংলাদেশি জয়
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘কুইন্স কাউন্টি ইয়ং ডেমোক্র্যাট’-এর নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশি-আমেরিকান জয় চৌধুরী।
দুই বছর মেয়াদি এ কমিটি কাজ করবে কংগ্রেসনাল ডেমোক্র্যাটিক ককাসের চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির নেতৃত্বে।
নবগঠিত এই নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট আদ্রিয়ান ডিপোল এক বিবৃতিতে বলেন, “চলতি রাজনৈতিক পরিস্থিতিতে কমিউনিটিকে সজাগ করতে তরুণ প্রজন্মের ভূমিকার গুরুত্ব অপরিসীম। কুইন্স ডেমক্র্যাটিক পার্টির সহযোগী যুব সংগঠন হিসেবে সর্বস্তরের মানুষকে সুসংগঠিত করবে এই ইয়ং ডেমোক্র্যাটরা।”
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- ডরি অ্যান প্লিস্কা-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, এন্টোনিয়ো আলফন্সো-রাজনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, রিয়ানা ইয়ং-ডাইভার্সিটি ও জনসংযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, ডেভিড আরনভ-সাদস্যিক ভাইস প্রেসিডেন্ট ও ব্রিনা মুলিগান-কমিউনিকেশন্স ডাইরেক্টর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
