শিকাগোতে স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘হাউ বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার শিকাগো পাবলিক লাইব্রেরির বাডলং উডস শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্ককি সিটির মেয়র জর্জ ব্যান ডুসেন। তিনি মা-বাবার দেশ সম্পর্কে আমেরিকায় জন্ম নেওয়া বাংলাদেশি প্রজন্মের ইতিহাস-ঐতিহ্য জ্ঞানকে সাধুবাদ জানান ও বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন।
মুনির চৌধুরী বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙালিরা স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
