২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বিএনপির স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাজাহারুল হক পাপ্পু, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 07:24 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

স্থানীয় সময় রোববার দেশটির জিওঙ্গি অঙ্গরাজ্যের আনসান শহরে ‘স্বাধীন বাংলাদেশে বিপন্ন স্বাধীনতা’ শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জামান সরকার নলেজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এম জামান সজল।

প্রধান বক্তা ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাসিবুল কবির হাসিব। বিশেষ বক্তা ছিলেন মুনীর হোসাইন, সম্রাট হাওলাদার রাজু, কে এম আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ ছোটন আহমেদ, জান্নাত সুমি, সোহেল চৌধুরী, মোশারেফ হোসেন জাহিদ হাসান, আব্দুল লতিফ, মোহাম্মদ শাহিন ও আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান ভুইয়া জুয়েল, মনির হোসেন উজ্জল, সালাম শেখ রাজু, মাজাহারুল হক পাপ্পু, মোহাম্মদ কাওছার শেখ, আবুল হোসেন, ইসমাইল হোসেন, এম কে এইচ তুহিন, ওয়াদুদ সরকার, মাসুদ লি, জাহাঙ্গীর চেয়ারম্যান, বাবুল হোসেন, ইব্রাহীম হোসেন, সামসু দোহা প্রিন্স, মুরাদ হোসেন, আব্দুল হান্নান রিন্টু, শফিকুল ইসলাম, দিপক কুমার ও মেহেদী মাসুদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!