২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জহির রায়হান, লেবানন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:33 AM

Updated : 08 Apr 2022, 06:10 PM

রোববার লাইলা্কির হোটেল আল কামাল অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

অনুষ্ঠান শুরুতে কোরান পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার সভাপতিত্ব করেন লেবানন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বাবুল মুন্সীন এবং পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সহ সভাপতি রুবেল আহমেদ।

সভায় রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, “আজকে অত্যন্ত গৌরবের একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়েছিল, একই বছরের ১৬ ডিসেম্বর সেই পাক বাহিনীর অপমানজনক আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের বিজয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান (কাউন্সেলর) সায়েম আহমেদ, লেবানন আওয়ামী লীগের আজীবন সদস্য আবুল বাশার প্রধান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল চৌধুরী আকরাম, আতিকুর রহমান, আজাদ মিয়া, নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবি ও সহ সভাপতি রুবেল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মানিক সরকার, বাবুল মিয়া, শেখ ফাইজুল ইসলাম, আনোয়ার জোয়াদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মহসীন মৃধা, মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির সভাপতি সৈয়দ আমির হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ও সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া।

অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ও বিভিন্ন সমস্যা সমাধানে অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ জনবান্ধব রাষ্ট্রদূত’ উল্লেখ করে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!