২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুকলিনে স্বাধীনতা দিবসের সমাবেশ

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি অ্যান্ড আমেরিকান সোসাইটি ইউএসএ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 12:23 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

শনিবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার গ্রিন হাউজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবুল বাশার ও পরিচালনা করেন মতিউর রহমান লিটু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসে জ্বালানী, বাণিজ্য এবং নীতি-নৈতিকতা বিষয়ক কমিটির সদস্য কংগ্রেসওমান ইভেটি ডি ক্লার্ক ও সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (কিউনি) বোর্ড অব ট্রাস্টি মেম্বার উনা এস টি ক্লার্ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিনে অবস্থিত নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি ইনগ্রিড জোসেফ, সিলভিয়া জি এশ, এভেলিন লাপোর্টে, লিসা ওট্টেলি ও হেরিয়েট থম্পসন।

ইভেটি ডি ক্লার্ক বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী করার আহ্বান জানান।

কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা-সদস্য ক্লার্ক ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন, “রিপাবলিকানরা কখনোই অভিবাসীদের কল্যাণ চায়নি। ট্রাম্প আরও কয়েকধাপ এগিয়ে অ-আমেরিকান কর্মকাণ্ডে জনজীবনকে অতীষ্ঠ করে তুলেছেন।”

উনা এসটি ক্লার্ক তার বক্তব্যে বিপদে-আপদে সকল ক্ষেত্রে বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!