২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে ব্রিসবেনে সাবিনা ইয়াসমিনের গান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে গান শুনিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 05:58 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্রিসবেনের ইউনিডাস কমিউনিটি সেন্টার অ্যান্ড কনফারেন্স সেন্টারে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে প্রবাসী চিকিৎসকদের সংগঠন ‘সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ড’।

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক মাজহার হক জানান, ১৫ বছর ধরে সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ড প্রবাসী নতুন চিকিৎসকদের নৈতিক ও পেশাগত সাহায্য ছাড়াও কমিউনিটির উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!