২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখা ‘বঙ্গবন্ধু পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:23 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

স্থানীয় সময় শনিবার রাতে আবুধাবির আল ইব্রাহিমি হোটেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু।

প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশকে আজকের অবস্থানে টেনে নিয়ে এসেছেন। তাই আমরা আজ যেখানেই যাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কিন্তু ভুলে গেলে চলবে না যে স্বাধীনতার বিপক্ষ শক্তি এখনো সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে। তাই আগামী নির্বাচনে নৌকার জয়ের জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশীর উদ্দিন খান, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আজমানের সভাপতি সেলিম উদ্দিন, বোরহান উদ্দিন মোহাম্মদ ইমরান, ইকবাল হোসেন, সরওয়ার্দী শিকদার, জানে আলম, শফিউল আলম ও আবদুল জাব্বার সোহেল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!