২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভা

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 12:07 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

শুক্রবার সিঙ্গাপুর রিভারওয়াল ট্যান্ডউইক রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন আইনজীবী আল মামুন।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি মো.জাকির হোসেন, সহ-সভাপতি আলেক খান, সহ-সভাপতি সুমন ভূইয়া, সহ-সভাপতি তুহিন বেপারি ও আব্দুল মালেক হিরা।

এছাড়া সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহামেদ ও যুবলীগ আহ্ববায়ক মো.আল আমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!