২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে সাসকাটুনে উড়ল লাল-সবুজ

কানাডার সাসকাটুনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অমিত উকিল, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 10:16 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

সোমবার সাস্কাচুওয়ান প্রদেশের সাসকাটুনের সিটি কাউন্সিল চত্বরে ‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অফ সাস্কাচুওয়ান’-এর উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।

‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অফ সাস্কাচুওয়ান’-এর সভাপতি সওগাত ইবনে মাহমুদ সাসকাটুন সিটি কাউন্সিলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য দেন সাস্কাচুওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ ওয়াহিদ খান ও চঞ্চল রায় এবং বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুওয়ান’-এর সভাপতি কামনাশিষ দেব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!