২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে কুয়েতে যুবলীগের সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুবলীগ কুয়েত হাসাবিয়া অঞ্চল শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 07:01 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় শুক্রবার কুয়েতের হাসাবিয়া এলাকার শাহ্‌জালাল রেস্টুরেন্টে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসহাক মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি ছিলেন কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।

বিশেষ অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আশারাক আলী ফেরদৌস, আওয়ামী লীগ নেতা কাজী শামছুল হক, বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ কুয়েতের সভাপতি সামছুল হক, কুয়েত যুবলীগের জ্যেষ্ঠ সদস্য আখলাকুল আম্বিয়া বাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল হুসেন ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম।

বক্তব্য দেন- জসিম উদ্দিন, ইউছুফ চৌধুরী, আক্তারুজ্জামান, ইকবাল আহমেদ, ফারুক আহমেদ, মুসা আহমেদ, নবিউল আলম মিলন, জানে আলম,ইদ্রিস আলি, এম এ হালিম, রহিম আহমেদ, এম এ হুসেন ও ইছহাক আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!