২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে অভ্যর্থনা সভা করেছে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জহির রায়হান, লেবানন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 04:44 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের হোটেল ফিনিসিয়ায় এ সভায় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও তার স্ত্রী সাদিয়া ফেরদৌস অতিথিদের স্বাগত জানান।

রাষ্ট্রদূত বলেন, “২০১৮ সাল হচ্ছে লেবানন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী। আর এ বার্ষিকী জাঁকজমক করে পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ দূতাবাস।”

এতে প্রধান অতিথি ছিলেন লেবাননের রাষ্ট্রপতির প্রতিনিধি প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব শাররাফ।

বিশেষ অতিথি ছিলেন লেবাননের জাতীয় সংসদের স্পিকার ও লেবাননের প্রধানমন্ত্রীর প্রতিনিধি সংসদ সদস্য বাসেম আল সাব।

লেবানন পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান নাজলা রিয়েচি আসকার।

মূল অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান কাউন্সেলর সায়েম আহমেদ। এতে স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে লেবাননে অবস্থিত পঞ্চাশটির বেশি দেশের রাষ্ট্রদূত, কর্মকর্তা, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, লেবাননের জল সীমানায় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!