২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক লীগের সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 03:45 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবির আলী।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা মানেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন।”

সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।

বাংলাদেশ থেকে টেলিফোনের মাধ্যমে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাউসার।

সভায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনাম, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য সেন্টু, আব্দুল হামিদ, নিউ জার্সি আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, গিয়াস উদ্দিন, মাহবুব রহমান, মো. জাহিদ মিয়া, অতুল প্রসাদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, কামাল হোসেন রাকিব, সুমন আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক এম জি মোস্তফা, আপ্যায়ন সম্পাদক শাহ মোফাসসির আহমেদ, ধর্ম সম্পাদক আলামিন হোসেন, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সজল রহমান, সহ প্রচার সম্পাদক পাভেল সাদেক, সহ প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন, সম্পাদক মাসুদ রানা, পরিবেশ সম্পাদক উত্তম পাল, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম মিলু, তোফায়েল আহমেদ, বেলাল হোসেন, কামাল উদ্দিন, কাউসার আহমেদ, মমতাজ উদ্দিন, কামরুল ইসলাম জসিম, মাইরুল ইসলাম, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান লিটন, সহ সভাপতি আব্দুল হাদী রানা, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম আপন, জাতীয় শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেতা কানিজ ফাতেমা, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক রাসেল ও নিউ ইয়র্ক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!