বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এখন তুর্কি ভাষায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুর্কি ভাষায় অনুদিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বইটি তুর্কি ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছে তুরস্কের ‘আতাতুর্ক সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র’।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারার এক হোটেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এ অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি।
অনুষ্ঠানে তুরস্কের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসী বাংলদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশি খাবার পরিবেশন ছাড়াও অনুদিত আত্মজীবনী বইটির একটি করে মূদ্রণ উপহার দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
