২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 10:55 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লাবলু আনসার।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও ক্লাবের সদস্য বাছাই কমিটির সদস্য পপি চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, “ভিনদেশি সাংবাদিকরা বাংলাদেশের নেতিবাচক সংবাদ প্রকাশ করছেন। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নয়নের মডেলে পরিণত হয়েছে, সেটি তারা বাইরে থেকে দেখার সুযোগ পান না। অনেক সময় বিশেষ মহলও বিদেশি মিডিয়াকে রাজনৈতিক কারণে বিভ্রান্ত করে। এ অবস্থার অবসানে প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিকদের সঙ্গে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ‘খোলামেলা মতবিনিময়’ হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য খোরশেদ খন্দকার, কাজী কাইয়ুম, কম্যুনিটি বোর্ড সদস্য নাঈমা সুলতানা ও সাংবাদিক নেতা মাহফুজুর রহমান।

এ সময় নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, প্রেস ক্লাবের সহ সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত, মোহাম্মদ শহিদুল্লাহ, ফারহানা চৌধুরী, তপন চৌধুরী, মোহাম্মদ হামিদ ও পুলক মাহমুদ। 

সভা শেষে প্রেস ক্লাবের সহ সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী ও প্রতিষ্ঠাতা সদস্য শারমিন রেজা ইভার রোগমুক্তি কামনা করা হয়।

ছবির ক্যাপশন- বক্তব্য দিচ্ছেন ফরিদা ইয়াসমিন

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!