স্বাধীনতা দিবসে কুয়েতে আওয়ামী লীগের সভা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগের কুয়েত শাখা।
স্থানীয় সময় সোমবার দেশটির কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম ফারুক।
আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক শাহ নেয়াজ নজরুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আতাউল গনি মামুন।
তিনি বলেন, “বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কখনই বাংলাদেশ একটি রাষ্ট্র বলে ভাবা যাবে না।”
সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শফিকুল আলম শফি, আওয়ামী নেতা সেকান্দার আলী, বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও কুয়েত আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. জাকির হোসেন, শাহ করীম, মুজিবুর রহমান, এন্তাজ আহমেদ ও নাইম হুসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
