ফ্রান্সের তুলুজে দেশি ভর্তার মেলা
ফ্রান্সের তুলুজে দেশীয় ভর্তা মেলার আয়োজন করেছে ‘বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন’।
মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনের মূল উদ্যোক্তা ও তুলুজে ‘বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন।
মেলায় বিশ পদের বাংলাদেশি ভর্তার আয়োজন ছিল। উল্লেখযোগ্য ভর্তার মধ্যে ছিলো- আলু ভর্তা, শুঁটকি ভর্তা, ডাল ভর্তা, আবুকা ভর্তা, টাকি মাছ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কলা ভর্তা, কাঁঠালের বীজ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, চ্যাপা শুঁটকি ভর্তা, নারকেল ভর্তা, মরিচ ভর্তা, ডিম ভর্তা ও রসুন ভর্তা। সেই সাথে রাখা হয়েছিলো বেশ কয়েক পদের পিঠা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের উপদেষ্টা ফারুক হোসাইন, জসিম তালুকদার, মামুন হোসাইনা, কোষাধক্ষ্য তাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সাকের চৌধুরীসহ আরও অনেকে।
ভর্তা মেলায় আগামী ২২ এপ্রিল ফ্রান্সের তুলুজে বৈশাখী মেলার তারিখ ঘোষণা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
