স্বাধীনতা দিবসে রিয়াদে কূটনীতিবিদদের সংবর্ধনা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিবিদদের সংবর্ধনা দিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদের কূটনৈতিক এলাকায় এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ গভর্নরের উপদেষ্টা সামি বিন সুয়ামি বিন ফুয়াজ।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও মিশন উপ প্রধান নজরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।
সংবর্ধনায় বিদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে জামদানি, নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়, নৈশভোজে ছিল নানা ধরনের দেশিয় পিঠা।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সৌদি আরবের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
