মেলবোর্ন প্রবাসীদের স্বাধীনতা দিবস উদযাপন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার ফেডারেশন স্কয়ারে পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু করে প্রবাসী বাংলাদেশিরা।
মাহবুব আলম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের ২৪ বছরের শোষণ, বৈষম্য, বঞ্চনা, নির্যাতনের বিরুদ্ধে ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত মানুষকে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে স্বাধীনতার ঘোষণা করেন।”
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোল্লা মো.রাশিদুল হক বলেন, “স্বাধীনতার প্রকৃত দাবি জনগণের বাক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা, যা বর্তমান সরকার মানুষকে দিচ্ছে। তাই দেশে-বিদেশে আমাদের সবাইকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে।
অধ্যাপক শামস রহমান তার বক্তব্যে প্রবাসে সবাইকে একত্রে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইফতি রশিদ, তাজ উদ্দীন, সালাউদ্দিন আহমেদ, আলিফ শেখ, এস এ রহমান অরুপ ও নাসরিন আক্তারসহ আরও অনেকে।
এরপর সবাই সম্মিলিত কণ্ঠে প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
