২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে সিডনিতে ‘স্বাধীনতা মেলা’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়েছে ‘স্বাধীনতা মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 05:51 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

স্থানীয় সময় রোববার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকাম্বার পেরি পার্কে এ মেলার আয়োজন করে স্বাধীনতা মেলা ইনক, বিএএনএস ডব্লিউ ইনক ও বাংলাদেশি কমিউনিটি স্কুল এনএসডব্লিউ।

মেলা কমিটির প্রধান উপদেষ্টা মনিরুল হক জজ, সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক নুর-এ আলম লিটন অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

এতে অতিথি ছিলেন এন্থনি কুরি, সংসদ সদস্য জিহাদ ডিপ, সংসদ সদস্য এম কূরি, কাউন্সিলর শাহে জামান টিটু, মাসুদ চৌধুরী, রশিদ চৌধুরী ও মাহবুব উল চৌধুরী।

মেলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত জাহিদুল ইসলাম, মো. আবুল হাছান, হুমায়ন কবির খান, ফজলুল হক শফিক, জামিল হোসেন, নাফিস আহমেদ খন্দকার টনি, সাহিদ আহমেদ পারভেজ খন্দকার, মোবারক হোসেন, বেলাল হোসেন ঢালী, সেলিম লকিয়াত, মাসুদুর রহমান, আশিকুর রহমান, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, সেলিম খান মুকুল, আব্দুল মতিন উজ্জল, মজিদ খান ও ফরিদ মিয়া।

মেলাতে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটি খণ্ড নাটক উপস্থাপন করা হয়। স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেন নাট্যকার বেলার হোসেন ঢালী।

নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন হাবিবুর রহমান, নুর-এ আলম লিটন, এম কাইয়ুম, মাসুদুর রহমান ও কামরুল ইসলাম। নাটকটির স্ক্রিপ্ট সম্পাদনা করেন সেলিম খান মুকুল।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কিশোয়ার জাহান, আরিফ হাসান, মুনা মুস্তফা ও হাববিুর রহমানের সঞ্চালনায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

মেলায় বিভিন্ন স্টলে ছিলো শাড়ি-চুড়ি, গহনা, ফতুয়া-পাঞ্জাবি, বিভিন্ন পোশাক ও খেলনা সামগ্রীসহ

নানা রঙের পিঠা ও দেশিয় খাবার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘স্বপ্ন’ ব্যান্ডের মিঠু ও এইট নোটস গান শোনান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!