স্বাধীনতা দিবসে থাইল্যান্ডে বাংলাদেশ মিশনে চিত্র প্রদর্শনী
স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী ব্যাংককের গ্র্যান্ড হায়াত হোটেলের গ্র্যান্ড বলরুমে রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম এ প্রদর্শনী উদ্বোধন করেন বলে জানান দূতাবাসের প্রথম সচিব ইশতিয়াক আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী ভিরা রোজপজচানারাত।
সভায় থাইল্যান্ডের রাজা ভাজিরালংকন ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
তিনি আগামী ২৮ মার্চ থাইল্যান্ডের সৈকত নগরী পাতায়াতে বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানান।
আলোচনা সভা শেষে গান শোনান কণ্ঠশিল্পী শাকিলা জাফর ও ফেরদৌস আরা। নাচ পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
