২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড প্রবাসী শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপন

নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মৃন্ময় মৈত্র, নিউজিল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 02:36 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সংগঠনটির সদস্য মৃন্ময় মৈত্রের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানটিতে ২০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা দিবস পালনের ইতিহাস তুলে ধরা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে গণসঙ্গীত, দেশের গান, শিশুশিল্পী টপ্পার কবিতা ও শিশুশিল্পী রায়ীদা নাচ পরিবেশন করে।

রাতের খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে। খাবার তৈরিতে সহায়তা করেন নাশরাহ নাহরীন, স্বর্ণালী অতসী তিসি, সিরাজিস সালেকিন, মোনালি আলম, নাজিয়া ইসলাম ও পল্লবী ঘোষ।

অনুষ্ঠানটিতে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ক্লাবটির সদস্য আব্দুল লাহিল বাকি ও তার স্ত্রী নাজিয়া ইসলামকে।

অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করেন তিসি, সৌরভ ও আয়রঙ্গজেব।

 মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র এবং ক্রাইস্টচার্চে বসবাসরত প্রবাসী বাঙ্গালিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এ বসবাসরত রজার ভিকার্স ও শার্লি ভিকার্স। তারা ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।

অনুষ্ঠানে নানাভাবে সহযোগিতা করেছেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি আকরামুল কবির, ভাইস প্রেসিডেন্ট মৃন্ময় মৈত্র, কার্যনির্বাহী সদস্য সিরাজিস সালেকিন, মৌটুসি তানহা, মেহেদী হাসান, স্বর্ণালী অতসী তিসি, মো.মেহেদী, সৈনিকসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!