২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া আ.লীগের গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন করেছে জর্জিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 11:54 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

রোববার শ্যালোফোর্ড রোডে কোয়ালিটি ইন মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ আলী মানিক।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি সলিম উল্লাহ সলি, সাবেক সহ সভাপতি শেখ জামাল, নবনির্বাচিত সহ সভাপতি এ এইচ রাসেল ও সৈয়দ মুরাদ, নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, আব্দুল হক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফীন বাবুল, নজরুল ইসলাম, উত্তম দে, শাকিরা আলী বাচ্চি, ইলিয়াস হাসান রানা ও হাসান চৌধুরী সুহেল।

প্রধান অতিথি মুহাম্মদ আলী মানিক বলেন,  “আওয়ামী লীগ সরকার আজ শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের নির্বাচনে যাতে নৌকা মার্কা প্রতীকের আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়ে দেশ গড়ার বাকি কাজগুলো সমাধা করতে পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির কাওসার অতীতের তিক্ততাকে ভুলে গিয়ে নতুন কমিটিতে সম্পৃক্ত হয়ে আগামী দিনগুলোতে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরান পাঠ করেন কায়েদুজ্জামান ও গীতা পাঠ করেন অভিষেক শ্যাম।     

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!